কলা বাগান থেকে সদ্যজাত শিশু কন্যা উদ্ধার - The News Lion

কলা বাগান থেকে সদ্যজাত শিশু কন্যা উদ্ধার

 


দি নিউজ লায়ন;   রাস্তার পাশের কলা বাগান থেকে এক সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়া থানার বেলতলায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া আমতা রাস্তায় বেলতলার কাছে একটি কলাবাগানের মধ্যে থেকে সদ্যজাতর কান্নার আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা। 


পরে তারা সেখানে গিয়ে সদ্যজাতকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিভাবে শিশুটি ওখানে এল পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.