সুন্দরবনের নারী পাচার ও নারী নির্যাতন রোধে সচেতনার গানের ডালি নিয়ে স্বপন দত্ত বাউল - The News Lion

সুন্দরবনের নারী পাচার ও নারী নির্যাতন রোধে সচেতনার গানের ডালি নিয়ে স্বপন দত্ত বাউল

 


দি নিউজ লায়নঃ দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি ব্লক এবং উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে সুন্দরবন গঠিত।বর্তমানে সুন্দরবনে প্রায় ৫০ লক্ষ মানুষের বসবাস।দিনের পর দিন সুন্দরবনে বাড়ছে লোক সংখ্যা।এদিকে সুন্দরবনের সোদা মাটির নোনা জলে এক ফসলি জমি।কৃষকদের বর্ষার বৃষ্টির জলের জন্য চাতক পাখির মতন আজও তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে।সুন্দরবনের বেশীর মানুষজনের নদীতে,খালে,বিলে মাছ কাঁকড়া ধরে কোন মতে সংসার চলে।


ফলে জল জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে শিকার হয় বাঘ,কুমির,সর্পের দংশনে।পেটের তাগিদে সুন্দরবনের এক শ্রেণীর মানুষ বাইরের রাজ্যে গিয়ে দিন মজুরির কাজ করেও সংসার চালাচ্ছে।।তবে বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুন্দরবনে উন্নয়নমূলক কাজ কর্ম চলছে।পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ,সেচ,কৃষি,স্বাস্থ্য,শিক্ষা,রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে।তবে সুন্দরবনের মানুষের  দারিদ্র্যের সুযোগ নিয়ে পাচারকারীরা কখনও কখনও অত্যন্ত  সক্রিয় হয়ে ওঠে।


যার ফলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নারী ও শিশু পাচার রোধে,নারী নির্যাতন রোধে সচেতন করে তোলা হচ্ছে।এমনকি এ বিষয়ে সচেতন করে তুলতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষজন এগিয়ে এসেছে।আর এই নারী পাচার,নারী নির্যাতন রোধে গানের ডালি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষজনকে সচেতন করে তুলছে পূর্ব বর্ধমানের ভূমি পুত্র স্বপন দত্ত বাউল।


বাউল শিল্পী স্বপন দত্ত পূর্ব বর্ধমান থেকে সুন্দরবনে এসে সোদা মাটির নোনা জলের মেঠো পথে পথে ঘুরে বাউল গানের মাধ্যমে সচেতন করে তুলছে নারী পাচার ও নারী নির্যাতন রোধের উপর।এমনকি একতারা হাতে গানের মাধ্যমে  দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন করেন বাউল শিল্পী স্বপন দত্ত।তিনি বলেন রাজ্য জুড়ে নারী পাচার ও নারী নির্যাতন রোধের জন্য সাধারণ মানুষ জন কে সচেতন করে তুলতে আমার এই প্রয়াস।


সুন্দরবনের গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করে তোলার জন্য আমার এই গানের ডালি।আর এই বাউল গানের মাধ্যমে সচেতন করে তোলার প্রয়াস মাত্র।তবে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই বাউল গানের মাধ্যমে সচেতন করা হচ্ছে এ বিষয়ে।বাউল শিল্পী স্বপন দত্ত আরও বলেন দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানাচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.