রেকর্ড গড়ে উচ্চমাধ্যমিকে প্রথম কান্দির রুমানা
দি নিউজ লায়নঃ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম হয়েছিলেন। আক্ষেপ ছিল মাধ্যমিকে প্রথম না হতে পারার জন্য। সেই আক্ষেপ ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে পুষিয়ে নিল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে মুর্শিদাবাদের রুমানা সুলতানা। একই সঙ্গে হল সর্বোচ্চ নম্বরের রেকর্ড।মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছে এই কৃতি ছাএী।
ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে আছে। একাদশ শ্রেনীর পরীক্ষায় ভালো ফলে হবার সে বুঝতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষা দিয়ে প্রথম হতে পারলে খুশী হতো , কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি তে পরীক্ষা নেওয়া যায় নি তাই মনখারাপের কোনো বিষয় নেই। উচ্চমাধ্যমিক পর্ষদ যে পদ্ধতিতে ফলে ঘোষণা করেছে তা সমর্থন করি। জয়েন্ট পরীক্ষায় ডাক্তারি পেলে অবশ্যই প্রথম পছন্দ ভাল চিকিৎসক হওয়া।
পড়াশোনা ছাড়াও কবিতা লিখতে ভালোবাসে, তবে পড়াশোনার চাপে কবিতা লেখা হয়ে ওঠে না। ফাঁক পেলেই গান শুনি , খবরের কাগজ পরি। করোনা পরিস্থিতিতে জাতীয়স্তরের বেশ কিছু প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য প্রস্তুতি নিয়েছি। শেষে আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য রুমানা বলে , একদম অতিরিক্ত বোঝা নিয়ে বইয়ে মুখ গুঁজে প্রথম বা দ্বিতীয় হওয়ার পিছনে দৌড়াদৌড়ি করার প্রয়োজোন নেই, বই কে ভালোবাসা দিয়ে পরলেই পরীক্ষায় ভালো ফল হবে।

Post a Comment