বিজেপি হাটাও দেশ বাঁচাও স্লোগান তুলে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ
দি নিউজ লায়ন; পেট্রোল ডিজেল ও রান্নাঘর দেশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনবিরোধী বিজেপি সরকার হটাও দেশ বাঁচাও স্লোগানকে তুলে ধরে সারা রাজ্যের পাশাপাশি শনিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস মোড়ে এক বিক্ষোভ সমাবেশে সামিল হলেন কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছাড়াও এদিনের বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য অবিলম্বে নিয়ন্ত্রণ করার দাবি জানানোর এই দিনের প্রতিবাদ-বিক্ষোভ মঞ্চ থেকে জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করার দাবিতে সরাসরি সরব হতে দেখা যায় মহুয়া মৈত্র কে।
এছাড়াও এই দিন দুপুরে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত ভাতজাংলা পঞ্চায়েত এলাকার পালপাড়া মোড়ে অপর একটি বিক্ষোভ সমাবেশে হাজির হয়ে দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। অবস্থান-বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয় পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকার অবিলম্বেজ্বালানি তেল ও রান্নার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ না করলে পরবর্তীকালে আরো বড় আন্দোলনের পথে হাঁটবেন এই দিন বলে হুঁশিয়ারি দেন রাজ্যের কারা মন্ত্রী।

Post a Comment