মদের দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মদ চরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত - The News Lion

মদের দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মদ চরির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

 


দি নিউজ লায়ন;  রাতের অন্ধকারে মদের দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মদ চরির কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। ধৃতের নাম বাপি পাল ওরফে কালো।বাড়ি কলকাতার বেলেঘাটায়। ধৃতকে শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে বাগনান থানার খাদিনান মোড়ের কাছে একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে হানা দেয় দুস্কৃতীরা। তারা দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকার মদ চুরি করে পালিয়ে যায়। চুরির বিষয়টি মদের দোকানের মালিক জানার পরেই বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আর তারপরেই পুলিশ তদন্তে নেমে বাগনান থেকে একটা ছোট হাতি গাড়ি সহ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.