প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তৃণমূলের অবস্থান বিক্ষোভ - The News Lion

প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

  


দি নিউজ লায়ন;  শনিবার মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর শহরের বটতলা চকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি বিধায়ক অজিত মাইতি ,বিধায়ক দিনেন রায় ,প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা ,সুজয় হাজরা, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায় সহ আরো অনেকে। 


অবস্থান বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে ওই  অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি  বিধায়ক অজিত মাইতি বলেন প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। 


অথচ কেন্দ্রের বিজেপি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে । নরেন্দ্র মোদি সরকার দেশের মানুষের ভালো চায় না ।তাই পেট্রোল-ডিজেলের এবং রান্নার গ্যাসের মূল্য কমানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি বাড়ায় প্রতিটি জিনিসপত্রের দাম বাড়ছে। যার মূল্য দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার ও রবিবার তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে বলে তিনি জানান। তিনি বলেন বিজেপি দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। 


তাই তারা সাধারণ মানুষের কথা একবারও ভাবেনি ।তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তিনি জানান ।করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু দলীয় কর্মী ও সমর্থক কে নিয়ে শনিবার এই কর্মসূচি পালন করা হয় এবং রবিবার পালন করা হবে বলে তিনি জানান। মেদিনীপুর শহরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি এলাকায় পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হয় বলে  তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক অজিত মাইতি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.