ভুয়ো CID অফিসার রাধারানী বিশ্বাস গ্রেফতার
দি নিউজ লায়ন; শান্তিপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার কাদের শেখ নামে একজনের বাড়ি থেকে রাধারাণী বিশ্বাসকে গ্রেফতার করলো পুলিশ।কৃষ্ণনগরে ভুয়ো CID অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে,রাধারাণী বিশ্বাস গত তিন দিন ধরে আত্মগোপন করেছিলেন শান্তিপুর দু’ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায়।
অবশেষে গ্রেপ্তার সেই রাধারানী বিশ্বাস। ভুয়ো সিআইডির পরিচয় দিতেন নিজের। চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বাগান পাড়া এলাকায় কাদের শেখের বাড়িতে আত্মীয় পরিচয় দিয়ে লুকিয়ে ছিলেন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় ওই এলাকায়। এরপর কাদের শেখের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রাধারানী বিশ্বাসকে।
সিআইডি অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে এরপর থেকেই কৃষ্ণনগর কাঠালবেরিয়া এলাকা থেকে গা ঢাকা দেন ওই মহিলা। সিআইডি ও পুলিশ ওই মহিলার খোঁজে তল্লাশি অভিযান চালায়। জানা গিয়েছে, কাদের শেখের জামাই গাড়ি চালান। তাঁর সঙ্গেই কাদের শেখের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিলেন রাধারানী বিশ্বাস।

Post a Comment