ভোট-পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে ঝাড়গ্রামে প্রতিনিধি দল
দি নিউজ লায়ন; ভোট-পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে বুধবার ঝাড়গ্রাম জেলায় আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল ।ওই চার সদস্যের মধ্যে দুইজন সদস্য ঝাড়গ্রাম জেলার বিনপুর ও জামবনি থানা এলাকায় কয়েক জনের বাড়িতে যায় এবং দুই সদস্য ঝাড়গ্রাম শহরের বাছুর ডোবা এলাকায় যায়।যারা ভোট পরবর্তী হিংসা ঘটনার মধ্যে পড়েছিলেন তারা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ওই চার সদস্যের প্রতিনিধি দলটি ঝাড়গ্রামে আসেন। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার বাসিন্দা অর্পিতা জানা বলেন তার বাড়িতে অজানা কয়েকজন বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর দিন তেসরা মে আচমকা এসে তার বাড়িতে ভাঙচুর চালায় এবং তার পরিবারকে নানাভাবে হুমকি দেয় বলে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে সুবিচার চেয়ে আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে বুধবার তার বাড়িতে যায় মানবাধিকার কমিশনের দুই সদস্য। তারা অর্পিতা জানার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন।
অর্পিতা তাদের বিষয়টি বিস্তারিতভাবে জানান ।অর্পিতাকে তারা যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। অর্পিতা জানা বলেন এখন ভয় নেই। এখন ভালোভাবে রয়েছি ।জাতীয় মানবাধিকার কমিশন পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।তাই আর ভয় করছে না বলে তিনি জানান।এরপর তারা ঝাড়গ্রাম সার্কিট হাউসে এসে ওঠেন ।তারা ঝাড়গ্রামের জেলাশাসক ও পুলিশ সুপারের সাথে বিস্তারিত ভাবে কথা বলবেন বলে জানা যায়।

Post a Comment