ক্যানিং এ দুষ্কৃতীদের আক্রমণে জখম তৃণমূল কর্মী
দি নিউজ লায়নঃ রবিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে গুরুত্বর জখম হয় এক তৃণমূলের সক্রিয় কর্মী।জখম তৃণমূল কর্মীর নাম বাদল নস্কর।বর্তমানে সে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ধর্মতলা গ্রাম।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপালপুর অঞ্চলের ধর্মতলা গ্রামের বাসিন্দা তৃণমূলের সক্রিয় কর্মী বাদল নস্কর।এদিন রাতে জয়নগরের ঢোষা বাজার থেকে বাজার করে মোটর বাইক করে বাড়ি ফিরছিল তৃণমূলের কর্মী বাদল নস্কর।
হঠাৎই বেশ কয়েক জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি শুরু করে।বোমার আঘাতে মোটর বাইক থেকে ছিটকে মাঠের মধ্যে জলে কাঁদায় পড়ে যায় তৃণমূল কর্মী বাদল নস্কর।তখন সে প্রাণ বাঁচানোর তাগিদে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুষ্কৃতিরা তাকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এমনি অভিযোগ।একদিকে বোমের শব্দে স্থানীয় মানুষজন ছুটে আসে।বেগতিক খালি বুঝে দুষ্কৃতিরা চম্পট দেয়।
জখম তৃণমূল কর্মী বাদল নস্কর কে তারা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে।সেখানেই তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ বাহিনী।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু জানান বেশ কয়েকজন দুষ্কৃতী বোমা ছুঁড়ে ধরালো অস্ত্র দিয়ে এক ব্যক্তি কে এলোপাতাড়ি কোপালে গুরুত্বর জখম হয় সে।জখম ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment