বারুইপুরে নকল পানীয়র কারখানার হদিশ - The News Lion

বারুইপুরে নকল পানীয়র কারখানার হদিশ

 


দি নিউজ লায়নঃ  বাড়ির পিছনে চলছিল নকল পানীয়র কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে উত্তরভাগের কুড়ালি বাজারে সেই কারখানায় হানা দেয় বারুইপুর থানার পুলিশ.উদ্ধার প্রচুর পরিমাণ নকল পানীয়র বোতল। গ্রেপ্তার করা হয়েছে কারখানার এক কর্মীকে। যদিও কারখানার মালিক সামসুদ্দিন মোল্লা পলাতক। পুলিস তার সন্ধানে তল্লাশি শুরু করেছে।


 পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিজানুর লস্কর। বাড়ি দক্ষিণ সাহাপুর। অভিযুক্তকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে। তদন্তকারী অফিসাররা বলেন, কয়েক মাস ধরেই এই কারবার চালাচ্ছিলেন সামসুদ্দিন মোল্লা। বাজার থেকে ফাঁকা বোতল নিয়ে এসে তাতে পটাশ জলের ফ্লেভার মিশিয়ে নামী বহুজাতিক সংস্থার পানীয় হিসেবে তা বাজারে ছাড়া হত মোটা টাকার বিনিময়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.