২৫ থেকে ৩০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ - The News Lion

২৫ থেকে ৩০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

 


দি নিউজ লায়নঃ বিজেপিতে যোগদানের পরে এবার ব্যাকফুটে নান্টু পাল। তার সঙ্গী সাথী অধিকাংশই যোগ দান করল তৃণমূল কংগ্রেসে। দীর্ঘদিন থেকেই শিলিগুড়ি পুর কর্পোরেশনের ১১ নাম্বার ওয়ার্ড নান্টু পাল নিজের দখলে রেখেছিল। তাই বিধানসভা নির্বাচনের আগে নান্টু পাল বিজেপিতে যোগদান করায় স্বাভাবিক ভাবেই ১১ নাম্বার ওয়ার্ডের নান্টু পালের সঙ্গী সাথীরা অনেকেই বিজেপিতে চলে গিয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যে এবার মোহ ভাঙলো তাদের। 


সোমবার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন প্রথম ১১ নাম্বার ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিস উদ্বোধন হয়। শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, জেলা সভাপতি রঞ্জন সরকার ও যুব সভাপতি কুন্তল রায় তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করেন। পাশাপাশি এদিন তারা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলেদেন। 


এই ১১ নাম্বার ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি তৈরি করতে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে উদ্যোগী হয়ে কাজ শুরু করেছিল তপন সাহা ও ভবতোষ সাহা। তাদের উদ্যোগেই এদিন ১১ নাম্বার ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয় তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.