রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে জখম ৫ - The News Lion

রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে জখম ৫

 


দি নিউজ লায়নঃ   রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড  জখম হলেন কারখানার ভিতরে আটকে পড়া ৫ শ্রমিক। দমকলের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় তাদের উদ্ধার করেন।  তবে বিকাল পর্যন্ত আগুন আয়ত্তে আনা যায়নি। ঘটনার খবর পেয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণের কাজের তদারকি করেন। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলান দমকল কর্মীরা। ঘটনাটি ঘটে মহেশতলা শিল্প তালুকের মধ্যে থাকা একটি কেমিক্যাল কারখানায়।


 মহেশতলার এই শিল্পতালুকে বেশ কিছু কারখানা ও গুদাম রয়েছে। স্থানীয় মানুষ জানান,  মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ রাসায়নিক কারখানা থেকে বিকট শব্দ পান আশপাশের গুদামের শ্রমিকরা। দেখতে পান কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। খবর দেওয়া হয় মহেশতলা ও বজবজ দমকল কেন্দ্রে। তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ফলে গোটা রাসায়নিকের কারখানা দাউদাউ করে জ্বলতে থাকে। আশেপাশের গুদামে আগুন রাতে ছড়িয়ে না পরে সে ব্যবস্থা নেওয়া হয়। সেখান থেকে বের করে আনা হয় সেখানকার শ্রমিকদের। 


 দমকলের ৪ টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে প্রচুর পরিমাণে দাহ্য থাকায় আয়ত্তে আসা যায়নি পরিস্থিতি। রাসায়নিক কারখানা হওয়ার কারণেই দ্রুত আগুন ছড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে  আগুন লাগার  সঠিক কারণ জানা যায়নি।  প্রত্যক্ষদর্শীদের মতে,  কারখানায় থাকা দুটি রাসায়নিকের ড্রামে বিস্ফোরণের ফলেই এই কান্ড। ওই কারখানায় প্রচুর রাসায়নিক থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়েছে আগুন। দমকলের কর্মীরা জানিয়েছেন, পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চলছে। ৫ জন জখম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.