টংতলায় টেলি অ্যাকাডেমির কাজ দেখতে এলেন রাজ্যের তিন মন্ত্রী
দি নিউজ লায়নঃ বারুইপুরের টংতলায় টেলি অ্যাকাডেমির কাজ দেখতে এলেন রাজ্যের তিন মন্ত্রী। খুব তাড়াতাড়ি এই টেলি অ্যাকাডেমি শুরু হয়ে যাবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার সকালে টেলি অ্যাকাডেমির কাজ খতিয়ে দেখতে আসেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, পুর নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
এছাড়াও ছিলেন কে এম ডি এ এর আধিকারিকরা, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। এদিন তাঁরা কাজ কর্ম কতটা এগিয়েছে কি কাজ বাকি আছে তা নিয়ে বৈঠক সারেন। প্রসঙ্গত, ১০ একর জমির উপর এই টেলি অ্যাকাডেমির কাজ প্রায় সম্পূর্ণ। ১৩২.৫ কোটি টাকায় এই কাজ হয়েছে। চারটি অত্যাধুনিক স্টুডিও, একটি প্রশাসনিক কক্ষ, হোস্টেল, ক্যান্টিন, একটি অ্যাকাডেমিক ব্লক ব্যবস্থা থাকছে। এদিনের বৈঠকের শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। যা কাজ বাকি আছে তা শেষ হয়ে যাবে।

Post a Comment