দুটি বাড়িতে চুরি
দি নিউজ লায়নঃ বর্ধমান থানার বিজয়রামের সানাপাড়ায় বুধবার রাতে দু’টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরে দেড় লক্ষাধিক টাকা, কয়েক ভরি সোনার গয়না, বাসনপত্র নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিস তদন্তে যায়। থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই চুরির কিনারা করা সম্ভব হবে বলে আশা করি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সানাপাড়ার বাসিন্দা শেখ মহম্মদ জিন্নার সংস্কৃতি লোকমঞ্চে নাইট গাের্ডর কাজ করেন। বুধবার রাতে তিনি বাড়ি ফিরতে পারেন নি। বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে দরজার ৫টি তালা ও আলমারির লক ভেঙে নগদ প্রায় দেড় লক্ষ টাকা, ৩-৪ ভরি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যায়। তাঁর প্রতিবেশী মোশারফ মণ্ডলের বাড়িতেও একইভাবে চুরি হয়।
তাঁরও বাড়িতে কেউ ছিল না। দরজার তালা ভেঙে ৫ হাজার টাকা, কিছু গয়না ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালায় চোরে। জিন্নার বলেন, বৃষ্টির কারণে রাতে বাড়ি ফিরতে পারিনি। বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটেছে। আমার এক প্রতিবেশীর বাড়িতেও একই কায়দায় চুরি হয়েছে।

Post a Comment