বিদেশী মদ বোঝাই লরি, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ানজুলিতে - The News Lion

বিদেশী মদ বোঝাই লরি, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ানজুলিতে

 


দি নিউজ লায়নঃ  পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কাঁথিগামী রাজ্য সড়কের খাকুড়দার জোকুয়ার কাছে একটি বিদেশী মদ বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পাশের নয়নজুলিতে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকাজুড়ে।এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে ।ওই ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগেই অনেকে  বিদেশি  মদের বোতল কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে বলে অভিযোগ। 


এমনকি বিদেশী মদের বোতল কুড়াতে কুড়াতে হুড়োহুড়ি পড়ে যায়। পরে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ প্রশাসন।তবে এই ঘটনায় চালক কিংবা খালাসির কারোরই হতাহতের খবর নেই। ওই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর মদের বোতল কুড়াতে থাকা স্থানীয় বাসিন্দারা ছুটে পালাতে থাকে। তবে বেশ কিছু বিদেশী মদের বোতল স্থানীয় বাসিন্দারা নিয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে বেলদা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.