প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো হল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার সমাজ সংস্কারক বর্ণপরিচয় এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালের বীরসিংহ গ্রামে গিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বীরসিংহ উন্নয়নপর্ষদ এর পক্ষ থেকে বিদ্যাসাগরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের আধিকারিকরা। সেই সঙ্গে সংক্ষিপ্তভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে বক্তারা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিদ্যাসাগরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। মেদিনীপুর শহরে বিদ্যাসাগরের মূর্তি তে ফুলের মালা দিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Post a Comment