পলাশীতে হচ্ছে বৈদ্যুতিক চুল্লি - The News Lion

পলাশীতে হচ্ছে বৈদ্যুতিক চুল্লি

 


দি নিউজ লায়নঃ   নদীয়ার পলাশী তেজনগর ঘাটে নদিয়া মুর্শিদাবাদ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন মৃতদেহ সৎকার করার জন্য। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বৈদ্যুতিক চুল্লির। সেই দাবি মেনে কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে পলাশী তেজনগর ঘাটে বসতে চলেছে বৈদ্যুতিক চুল্লি।


 প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই বৈদ্যুতিক চুল্লি । সোমবার সাংসদ মহুয়া মৈত্র সেই বৈদ্যুতিক চুল্লি শিলান্যাস করলেন। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ মহুয়া মৈত্র জানান, আগামী 6 মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ শেষ হবে। 


এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, কালিগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস মুহুরী, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ। বৈদ্যুতিক চুল্লির দীর্ঘদিনের দাবি পূর্ণ হওয়ায় খুশি এলাকার মানুষ। তাদের দাবি বৈদ্যুতিক চুল্লি সম্পন্ন হলে মৃতদেহ সৎকার করতে আসা মানুষদের হয়রানি অনেকটাই কমবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.