শুভেন্দু-র দেহরক্ষীর রহস্য মৃত্যুর তদন্তে মহিষাদলে সিআইডি - The News Lion

শুভেন্দু-র দেহরক্ষীর রহস্য মৃত্যুর তদন্তে মহিষাদলে সিআইডি

 


দি নিউজ লায়নঃ   শুভেন্দুর দেহরক্ষীর রহস‍্যমৃত‍্যুর ঘটনার তদন্তে মহিষাদলে সি আই ডি দল। ২০১৮ র ১৩ অক্টোবর কাঁথির ই এফ লাইন ব্যারাকে নিজের রিভলবারের গুলিতে গুরুতর আহত হন তৎকালীন তৃণমূল নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যপুলিশের সশস্ত্র বাহিনীর কর্মী  শুভব্রত চক্রবর্তী ।  পরদিন কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার । 


এই ঘটনার প্রায় তিন বছর পর ঘটনার আসল কারণ জানাতে তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাজ্ঞিলাল চক্রবর্তী ।৭ জুলাই করা সেই অভিযোগের তদন্ত ভার সি আই ডি নেওয়ার পরেই  সোমবার মহিষাদলের সরবেড়িয়াতে মৃত পুলিশ কর্মী শুভব্রতর বাড়িতে হাজির হল  ৪ সদস্যের সি আই ডি দল । দুপুর দেড়টা নাগাদ মৃত পুলিশ কর্মী শুভব্রতর বাড়িতে পৌঁচায় সি আইডি দল। পরিবারের লোকেদের সঙ্গে প্রায় সন্ধ্যা ৬ পর্যন্ত কথা বলেন । 


বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়  সি আই ডি দলের সদস্যরা জিজ্ঞাসাবাদ  সম্পর্কে কিছু বলতে না চাইলেও জানিয়েছেন  একাধিক তথ্য সংগ্রহের করা হয়েছে ।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ওই দিন সঠিক কি ঘটেছিল তা জানার চেষ্টা করা হয়েছে । সমস্ত কিছুর ভিডিও রেকর্ডিং করা হয়েছে । 

 স্ত্রী সুপর্ণা কাজ্ঞিলাল চক্রবর্তী জনায়েছিলেন ঘটনার দিন সকাল ১০টা নাগাদ স্বামীর সঙ্গে কথঅ বলার পর ১১টা নাগাদ খবর পান শুভব্রত নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে আত্নহত্যার চেষ্টা করেছে । কিন্তু কেন কোন কারণ ছাড়া শুভব্রত আত্মহত্য করতে গেল সেই নিয়েই  তদন্ত  চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.