নাবালিকাদের ধর্ষণের চেষ্টায় গ্রেফতার দুই - The News Lion

নাবালিকাদের ধর্ষণের চেষ্টায় গ্রেফতার দুই



দি নিউজ লায়নঃ  ফাঁকা বাড়িতে ঢুকে জোর করে দুই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে রবিবার রাতে বাগনান থানার পুলিশ বাগনানের খাদিনান ঘাট থেকে শেখ হাবিবুল ও শেখ বাদশা নামে দুই যুবককে গ্রেফতার করল। ধৃতদের বিরুদ্ধে পুলিশ ৪৪৮,৩৭৬,৫১১,৩২৫,৩৫৮ (বি), ৩৪ এবং ৮, ১২ পকসো আইনে মামলা রুজু করেছে। ধৃতদের সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


পুলিশ সূত্রে জানা গেছে রবিবার বিকেলে বাগনানের খাদিনান ঘাট এলাকায় ১৬ এবং ১৯ বছরের দুই নাবালিকা বোন ঘরে শুয়ে মোবাইল দেখছিল। অভিযোগ সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে হাবিবুল ও বাদশা বাড়িতে ঢুকে জোর করে তাদের ধর্ষণের চেষ্টা করে। ১৬ বছরের নাবালিকা বাধা দিতে গেলে বাদশা তার মাথা ফাটিয়ে দেয়। পরে দুজনে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। রাতেই দুই নাবালিকার পরিবার বাগনান থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তল্লাশি চালিয়ে নিজেদের এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.