মদ খাওয়ার প্রতিবাদে হামলা - The News Lion

মদ খাওয়ার প্রতিবাদে হামলা

 


দি নিউজ লায়নঃ হাওড়ার চিন্তামণি দে রোডে বাড়ির সামনে  মদ খাওয়ার প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটল। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। ঘটনায় আহত হন মহিলা সহ বেশ কয়েকজন। এরপর আহতেরা চিকিৎসা করতে হাসপাতালে এলে সেখানেও ফের দুই পক্ষের গন্ডগোল হয়।


 হাসপাতাল চত্বরে ইটবৃষ্টি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.