গৃহবধূর আত্মঘাতীর ঘটনায় গ্রেফতার স্বামী
দি নিউজ লায়ন; গৃহবধূর আত্মঘাতী হওয়ার ঘটনায় পুলিস স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। ধৃতের নাম মান্তু হাজরা। মেমারি থানার পালশিটের মনসাতলায় তার বাড়ি। রবিবার রাতে পালশিট হাটতলা থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।
পুলিস জানিয়েছে, রবিবার সকালে শ্বশুরবাড়িতে পূজা হাজরা (১৮)-এর দেহ শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়। মেমারি থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তাঁর মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মা শক্তিগড় থানার পুতুণ্ডার বাসিন্দা রজনী মাহাত। অভিযোগে তিনি জানিয়েছেন, বছর তিনেক আগে ভাব-ভালোবাসা করে মান্তুর সঙ্গে পূজার বিয়ে হয়েছিল।
পূজার একটি ২ বছরের ছেলেও রয়েছে। বিয়ের কিছুদিন পর পূজাকে বাপেরবাড়ি থেকে টাকা ও সোনার গয়না আনতে বলা হয়। তা না দেওয়ায় তাঁর উপর অত্যাচার শুরু হয়। দিনের পর দিন তা বাড়তে থাকে। আত্মহত্যায় ব্যবহৃত শাড়িটি পুলিস বাজেয়াপ্ত করেছে। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে ২৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment