দেওয়াল চাপা পড়ে একই পরিবারের অন্তঃসত্ত্বা দুই জায়ের মৃত্যু
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর গ্রামে সোমবার দুপুর নাগাদ রান্না ঘরে রান্না করছিলেন দুই জা খুশি দোলই (১৯) ও নিরঞ্জনা দোলই (২০) । ওই সময় মুসল ধারে বৃষ্টি হয়। সেই সময় তাদের প্রতিবেশী অজিত বর দোলই এর ভগ্নপ্রায় প্রাচীন মাটির বাড়িটির দেওয়াল তাঁদের রান্না ঘরের ওপর ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে দুজনেই মারা যান। অজিত বর দোলই রাজনগর গ্রাম থেকে দাসপুরে গিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছেন। কিন্তু তার পুরনো ভগ্নপ্রায় মাটির বাড়িটি তিনি ভেঙে ফেলেন নি ।
তাকে বারবার তার মাটির বাড়িটি ভেঙে ফেলার কথা বলা হলেও তিনি ভাঙেনি। যার ফলে সোমবার দুপুরে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত দুই গৃহবধূ অন্তঃসত্তা ছিলো বলে তার পরিবার সূত্রে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই দুইজন গৃহ বধূকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ।
পুলিশকে ঘিরে প্রায় হাজার দেড়েক মানুষ বিক্ষোভ দেখায়। দাসপুর থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । মৃত খুশি দোলই এর স্বামী শম্ভু দোলই ও মৃত নিরঞ্জনা দোলই এর স্বামী সুদর্শন দোলই সেই সময় বাড়িতে ছিলেন না। সেই সময় ওই দুই ভাই মাঠে কাজ করতে ছিলেন। বিষয়টি জানতে পেরে বাড়ি ফিরে এসে তারা কার্যত একেবারে শোকে ভেঙে পড়েন এবং অজ্ঞান হয়ে যায়। একই পরিবারের দুই অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনায় কার্যত গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। দাসপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment