ঘাটালে এক মেয়ের দাবিদার দুই মা - The News Lion

ঘাটালে এক মেয়ের দাবিদার দুই মা

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আজব নগর বাদপাড়া পাকাপোল এলাকার বাসিন্দা দেবু দোলাই  কাঠ মিলের কর্মচারী। বাড়িতে স্ত্রী ও ছবি ছেলে রয়েছে। একদিন সে  বাড়ি ফেরার সময় রাস্তার ধারে এক ফুটফুটে শিশু কন্যাকে পড়ে থাকতে দেখে। তাকে রাস্তা থেকে সে তুলে নিয়ে যায় বাড়িতে। তার নাম রাখে পিউ। তাকে সযত্নে লালন পালন করে তার স্বামী স্ত্রী। ষষ্ঠ শ্রেণির ছাত্রী পিউ তাদের বাবা মা বলে ডাকে । অভাবের সংসারে ছেলেকে সোনার কাজে বাইরে পাঠালেও পালিত মেয়ের পড়াশোনার কোনো ত্রুটি রাখেনি দেবু ও তার স্ত্রী। ঠিক সেই সময় পিউ র জন্মদাত্রী মা ইতি রানী সামন্ত পিউ তার মেয়ে বলে দাবি করে। ইতি রানী সামন্ত মানসিক ভারসাম্যহীন ছিল। তার বাড়ি ঘাটাল থানার খড়ার এলাকায়।


 যার ফলে সে মেয়ের কোনো খোঁজ রাখে নি ।এখন সে সুস্থ হয়ে মেয়ের খোঁজ শুরু করে এবং জানতে পারে তার মেয়ে দেবু দোলাই এর বাড়িতে রয়েছে ।বিষয়টি তিনি ঘাটাল থানায় জানায়। পিউর পালিত মা বলে আমি ওকে ছোট থেকে মানুষ করেছি, ওর আধার কার্ড, রেশন কার্ড করিয়েছি, স্কুল সার্টিফিকেট আমার কাছে রয়েছে।তাই পিউ আমার মেয়ে। তার জন্মদাত্রী মা বলেন আমার কাছে ওর জন্ম সার্টিফিকেট রয়েছে,ও আমার মেয়ে। দুই মা এক মেয়েকে  তাদের মেয়ে দাবি করায় সমস্যায় পড়ে প্রশাসন। অবশেষে  পিউ কে তার পালিত বাবা মায়ের কাছ থেকে এনে রাখা হয় মেদিনীপুর বিদ্যাসাগর হোমে। যার ফলে তার পালিত মা ও জন্মদাত্রী মা কান্নায় ভেঙ্গে পড়ে ।


অবশেষে পুলিশ পিউর  দাবিদার  দুই মাকে জানায় আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন তাছাড়া অন্য কেউ করতে পারবে না। পিউ তার পালিত মায়ের কাছে থাকতে চায় এবং নিজের জন্মদাত্রী মায়ের কাছে যেতে চায় না  বলে জানায়।সবশেষে পিউর জন্মদাত্রী মা ইতি রানী সামন্ত জানায় পিউ কে তার পালিত মায়ের কাছে থাকার অনুমতি দেয়। সে শুধু বলে আমি যখন আমার মেয়েকে দেখতে আসবো আমাকে একটু দেখতে দেবে। তবে এখনো বিদ্যাসাগর হোমে সে রয়েছে। তাই পিউর জন্মদাত্রী মা লিখিতভাবে প্রশাসনকে জানালে হোম থেকে তার পালিত মায়ের কাছে তাকে পাঠানোর জন্য ব্যবস্থা করবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.