পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূলের বিক্ষোভ - The News Lion

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূলের বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।উল্লেখ  ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের মূল্য ১০১.৮৫ টাকা এবং ডিজেল ৯১.৭৬ পেরিয়েছে। এতেই অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ, এক দিকে করোনা ভাইরাসের মহামারির কারণে সাধারণ মানুষের আয় উপার্জন কমে গিয়েছে। সেই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে কার্যত ১৪ টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে।


  দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য তৃণমূলের ঘোষণা অনুযায়ী  মানুষকে সাথে নিয়ে চলছে যুব তৃনমূলের বিক্ষোভ প্রদর্শন, সোমবার বেলা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া  পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তবে স্বাস্থ্যবিধি মেনে এই বিক্ষোভ প্রদর্শনের শামিল হয়েছে যুব তৃনমূলের কর্মী-সমর্থকরা, এই দিন আধঘন্টা ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যশরাজ ব্রহ্মচারী সহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।কাঁথিতে কলকাতা বাইপাস সংলগ্ন ভাঁইগড় পেট্রল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুব তৃনমূল কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.