প্রবল বৃষ্টিতে গাছ পড়ে বিদ্যুৎ হীন ঝাড়গ্রাম - The News Lion

প্রবল বৃষ্টিতে গাছ পড়ে বিদ্যুৎ হীন ঝাড়গ্রাম

 


দি নিউজ লায়ন;  শুক্রবার রাত্রি আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম শহরে লন্ডভন্ড হয়ে যায় ।বিভিন্ন রাস্তার উপর  জল দাঁড়িয়ে যায়। বেশ কিছু এলাকায় রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়ায় যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের  বাংলোর গেটের সামনে ইলেকট্রিক লাইনের উপর একটি বিশাল গাছ ভেঙে পড়ায় ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রাজ কলেজ কলোনি রোড এলাকায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে  গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।  


ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তর কে বিষয় টি জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ফোন করে বিদ্যুৎ দপ্তর কে বিষয়টি জানিয়েছেন। জেলা শাসকের বাংলোর গেটের সামনে যেভাবে ইলেকট্রিক লাইনের উপর দিয়ে বড় একটি গাছ ভেঙে পড়েছে তাতে গোটা এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে  পায়ে হেঁটেও মানুষজন যাতায়াত করতে পারছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। যুদ্ধকালীন ভিত্তিতে বিদ্যুৎ দপ্তরএর কর্মীরা রাস্তার উপর ভেঙ্গে পড়া গাছকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। সেই সঙ্গে বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তবে কিছুটা সময় লাগবে বলে বিদ্যুৎ দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়। যেভাবে প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম শহর শুক্রবার রাতে লন্ডভন্ড হয়ে পড়ে তাতে বিদ্যুৎ হীন অবস্থায় রয়েছে  গোটা শহর এলাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.