এক ক্লিকেই এবারে ধরা দেবে শিলিগুড়ি পুরনিগমের আস্ত একাধিক দপ্তর - The News Lion

এক ক্লিকেই এবারে ধরা দেবে শিলিগুড়ি পুরনিগমের আস্ত একাধিক দপ্তর

 


দি নিউজ লায়ন;   এক ক্লিকেই এবারে ধরা দেবে শিলিগুড়ি পুরনিগমের আস্ত একাধিক দপ্তর। দীর্ঘ বাম পুর বোর্ডের অবসানের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দেড় মাস মধ্যেই পুর-নাগরিক পরিষেবাকে সম্পূর্ণ অনলাইন করে  ই-গর্ভানেন্সে বাস্তবায়ন করলো তৃনমূলের প্রশাসক বোর্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরনেই রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে অবশেষে শিলিগুড়ি পুরনিগমের নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক কাজ এবারে সম্পন্ন করা যাবে বাড়িতে বসে হাতের মুঠোফোনেই বা কম্পিউটারের এক ক্লিকেই। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের তরফে ই  গর্ভানেন্স ডিজিটাল পরিষেবা চালু হলো। এখন থেকে ব্যবসার ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান ও  জন্ম ও মৃত্যুর নিবন্ধিকরনের শংসাপত্র সবটাই করা যাবে শিলিগুড়ি পুরনিগমের ই পোর্টাল মারফৎ। 


আপদত সূচনা লগ্নে এই চারটি দপ্তরিয় পরিষেবা অনলাইনে সম্পন্ন হলেও আগামী দিনে একাধিক দপ্তরকে ই দপ্তরে রূপান্তরিত করা হবে। পুরনিগমের প্রশাসক বোর্ডের তরফে জানানো হয় সে প্রক্রিয়া চলছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সম্পত্তি করও ই পরিষেবার আওতায়ভুক্ত হবে। পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া জানান  রাজ্যের গর্ভমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ই ডিস্ট্রিক্ট যে সাইট রয়েছে সেখানে থেকেই  শিলিগুড়ি পুরনিগম এলাকার বাসিন্দারা এই কাজ গুলো সারতে পারবেন। নতুন ট্রেড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স পুনঃনবীকরণ করতে পারবেন নাগরিকেরা। টাকাও অনলাইনেই প্রদান করতে হবে। সেক্ষেত্রে পুরনিগমের তরফে সরকারি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।বিল্ডিং প্ল্যান পাশের ক্ষেত্রে নথিভুক্তকরও অটো যাচাইয়ের পর অফলাইনে সরেজমিনে খতিয়ে দেখা হবে। 


অন্যদিকে প্রাক্তন বাম বোর্ডের আমলে একাধিকবার পুরসভার নাগরিক পরিষেবার বিষয়ে মাসিক বোর্ড বৈঠকে তৃণমূলের তরফে এই ধরনের প্রস্তাব রাখা হয়। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান পুর প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার সেসময়ই জানিয়েছিলেন তৃণমূল ক্ষমতায় এলে শিলিগুড়ি পুরোনিগমে ই পরিষেবা চালু করা হবে। এদিন তিনি জানান মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আর ফাইল হাতে এক দপ্তর থেকে অন্য দপ্তর অযথা হেনস্থা হতে হবে না। তার পরিবর্তে বাড়িতে বসেই আন্তঃজাল মারফৎ গোটা পুর নিগমের বিভিন্ন দপ্তরের কাজ সারতে পারবেন নাগরিকেরা। তাতে নাগরিকদের কাছে পুরনিগমের যাবতীয় কাজের স্বচ্ছতা বজায় থাকবে। 


এদিন প্রাক্তন বাম বোর্ডের ব্যাথতার দিকে ফের আঙ্গুল তুলে  রঞ্জন বাবু জানান পূর্ব বোর্ডের আমলে দপ্তরিয় কাজ করে দেওয়ার নামে ঘুর পথে টাকা আদায়ের ঢের ঢের অভিযোগ রয়েছে। পুরপ্রশাসক গৌতম দেব জানান তারা এতবছরে এই কাজ করতে পারেনি,নানা জটিলতার অজুহাত দেখিয়েছেন। দুর্নীতি হয়েছে সর্বক্ষেত্রে। অথচ আমরা  দুমাসের মধ্যেই পুরো প্রক্রিয়াকরণ সম্পন্ন করে পুরনিগমকে ডিজিটাল প্ল্যাটফর্মে উন্নীত করতে সক্ষম হয়েছি। এতে পুর পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত হবে ও কাজের স্বচ্ছতা বজায় থাকবে। চারজন বিওএ ও আধিকারীকদের কলকাতা পাঠানো হবে প্রশিক্ষণের জন্য। যাতে কলকাতা পুরো নিগমের আদলে ডিজিটাল পরিষেবার মানোন্নয়ন করা যায়। একইসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে পরিবহন ও হাউইসিং দপ্তরের বিষয় নিয়ে কথা বলবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.