কন্টাইকো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনলেন ব্যাঙ্কের একাধিক ডাইরেক্টর
দি নিউজ লায়ন; কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনলেন ব্যাঙ্কের একাধিক ডাইরেক্টর। ব্যাঙ্কের সিইও তথা সম্পাদক পার্থপ্রতিম পতির কাছে সোমবার এই অনাস্থা পত্র জমা পড়েছে বলে সুত্রের দাবি। যদিও এই বিষয়ে ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী,সম্পাদক পার্থপ্রতিম পতি বা অনাস্থা প্রস্তাব আনা ডাইরেক্টরদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উত্তর পূর্ব ভারতের সর্ব বৃহৎ আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক হল পূর্ব মেদিনীপুরের কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক। ২০০৯ তে তমলুকের সাংসদ নির্বাচত হওয়ার পর কাঁথি কোনয়ারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হয়েছিলেন শুভেন্দু। সেই থেকেই তিনি ওই পদে রয়েছেন। যা সমবায়বাইন অনুযায়ি বে আইনি বলে দাবি করছে তৃণমূল জেলা নেতৃত্ব। গত বছর ১৯ ডিসেম্বর মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক থেকে তাঁর অপসারনের দাবি জোরালো হয় । পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এখনও ‘অবৈধ’ ভাবে একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু।আর সেই ব্যাঙ্ক গুলির মধ্যে অন্যতম কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক।এছাড়াও শুভেন্দু বাবু কাঁথি কার্ড সমবায় ব্যাঙ্ক ও বিদ্যাসাগর সেন্ট্রাল সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন।
সুত্রের থেকে জানা গেছে শ্যামাশীষ মিশ্র,মীর মোমরেজ আলি,অনুপ বাগ,মৃণালকান্তি দাস,সেখ মোজাফর আলি,স্নিগ্ধা বেরা ও আলেম আলি খান লিখিত আকারে ব্যাঙ্কের সম্পাদকের কাছে চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।উল্লেখ্য ব্যাঙ্কের ডাইরেক্টর সংখ্যা ১৪।এর মধ্যে ভোটাধিকার আছে ১২ জনের।তাঁদের মধ্যে ৭ জন এই অনাস্থা প্রস্তাব এনেছেন।

Post a Comment