বজ্রপাতে মৃত এক মহিলা - The News Lion

বজ্রপাতে মৃত এক মহিলা

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর রানিপাল গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় যে রানিপাল গ্রামের বাসিন্দা সালকি বাস্কে, তার বয়স ৫৮ বছর ।সে যখন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিল সেই সময়  আচমকা তার উপরেই বাজ পড়ে। বজ্রপাতে তার গোটা শরীর আগুনে ঝলসে যায় এবং  তিনি মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।


 সেখানে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে ।জামবনি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্ত জন্য পাঠায়। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় সালকি বাস্কের পরিবারে শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।বিনপুর এর বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন ঘটনাটি খুবই দুঃখজনক । বজ্রপাতে মৃতের পরিবারকে  তিনি সমবেদনা জানান এবং তার পরিবার যাতে সরকারি সুযোগ-সুবিধা পায় তার সুব্যবস্থা করার তিনি আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.