পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদে যুব তৃণমূলের
দি নিউজ লায়ন; পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক যুব তৃণমূল তথা টিম অভিষেকের সদস্যরা,। মঙ্গলবার চন্দ্রকোনা রোড সংলগ্ন ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে পদযাত্রার মাধ্যমে চন্দ্রকোনারোড এর এক পেট্রোল পাম্পে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো গড়বেতা তিন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা।
পাশাপাশি যে সকল ব্যক্তিরা পেট্রোল পাম্প থেকে তেল নিতে আসছে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায় পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করল ব্লক যুব তৃণমূল, এবং চন্দ্রকোনা রোড এর প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথচলতি ট্রাক থেকে ছোট গাড়ি আটকে চালকদের মিষ্টিমুখ করিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানালো ব্লক যুব তৃণমূল,।ওই কর্মসূচি তে উপস্থিত ছিলেন গড়বেতা তিন নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল, নিশীথ মন্ডল সহ অন্যান্য ব্লক যুব তৃণমূলের সদস্যরা।
তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি সাগর মন্ডল বলেন যেভাবে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও বাড়ছে ।যার ফলে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ ।তাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি মঙ্গলবার পালন করা হয়। আগামী দিনেও এই প্রতিবাদ কর্মসূচি তাদের চলবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য সকলের কাছে আহ্বান জানান।

Post a Comment