৭ টি দাঁতাল হাতি গ্রামে ঢুকে পড়ায় আতঙ্কিত গ্রামবাসীরা - The News Lion

৭ টি দাঁতাল হাতি গ্রামে ঢুকে পড়ায় আতঙ্কিত গ্রামবাসীরা

 


দি নিউজ লায়ন; সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই  ব্লকের আগরবনী গ্রামে সুবর্ণরেখা নদী পেরিয়ে ৭ টি হাতি ঢুকে পড়ে। ওই সাত টি হাতির মধ্যে তিনটি হস্তি শাবক রয়েছে বলে গ্রামবাসীরা জানায় । হাতি গুলি গ্রামে ঢুকে সদ্য রোপন করা আমন ধানের চাষের জমি তে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়।যার ফলে ধান চাষ মাঠেই নষ্ট হয়ে যাবে বলে গ্রামবাসীরা  জানান। সেইসঙ্গে খাবারের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ে ।


যার ফলেওই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছে। যেভাবে হাতি গুলি গোটা গ্রামজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। খবর পেয়ে বনদপ্তর এর পক্ষ থেকে বন দফতরের কর্মীরা ওই গ্রামে যায়। গ্রামবাসীদের সহযোগিতায় হাতিগুলিকে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। কিন্তু হাতি গুলি ওই এলাকা ছেড়ে কোথাও যেতে চাইছে না। যার ফলে হাতির হামলার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।সেই সঙ্গে হাতি গুলির নজর  দারির জন্য ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.