ঝিনুকের ভেতর শিব লিঙ্গ দেখে অবাক গ্রামবাসীরা - The News Lion

ঝিনুকের ভেতর শিব লিঙ্গ দেখে অবাক গ্রামবাসীরা

 


দি নিউজ লায়ন; ঝিনুকের ভেতর শিব লিঙ্গ দেখে অবাক  পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর লুটুনিয়া গ্রামের মানুষ। লুটুনিয়া গ্রামের ফুলমনি হাঁসদা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার হাউর এর একটি পুকুর থেকে সোমবার সকালে ঝিনুক কুড়িয়ে আনেন।  ঝিনুক বাড়িতে এনে ভাঙতেই দেখেন একটি ঝিনুকের ভেতরে থাকা অংশ শিব লিঙ্গের আকার ধারণ করেছে।


 মুখে মুখে সে কথা ছড়িয়ে পড়তে বহু মানুষ দেখতে ভিড় করেন তাঁর বাড়িতে। মুহুর্তের মধ্যে কয়েকশো মানুষ শিবলিঙ্গ দেখার জন্য ফুলমণি  হাঁসদার বাড়িতে ভিড় জমায় । সেই সঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তার পরিবারের লোকেদের।


 ঝিনুকের মধ্যে শিবলিঙ্গ দেখতে  পাওয়ার পর রীতিমতো পূজার্চনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই শিব ঠাকুরকে পূজা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাদের বিশ্বাস এই ঝিনুকের ভিতর প্রকৃত শিব ঠাকুর রয়েছে। যার ফলে সোমবার লুটুনিয়া গ্রামে মানুষের ভিড় শিব ঠাকুর দেখার জন্য উপচে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.