কালিম্পং-এ তৈরি হলো নতুন ব্লক - The News Lion

কালিম্পং-এ তৈরি হলো নতুন ব্লক

 


দি নিউজ লায়ন;  কালিম্পং জেলায় এবার তৈরি হল নতুন ব্লক। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো পেডং ব্লক। কালিম্পং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পেডং ব্লকের অধীনে থাকবে ৬টি গ্রাম পঞ্চায়েত। এগুলি গুলো লিংসে, লিংসেখা, কাগে, কাসউম, সাখউংগ এবং পেডং। খুব দ্রুত একটি নতুন ব্লক অফিস তৈরি হবে পরবর্তীতে সেখান থেকেই এই ব্লগের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম চলবে তবে যতদিন না নতুন ব্লক অফিস তৈরি হচ্ছে ততদিন অস্থায়ীভাবে বিডিও গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কাজ চালাবেন।


 তবে বিভিন্ন সরকারি প্রকল্পের রুপায়ন সংক্রান্ত প্রক্রিয়া আগেকার মতোই আলগরার বিডিওর তত্ত্বাবধানে চলবে। নবগঠিত পেডং ব্লকের বিডিও কৌশিক চক্রবর্তী এ প্রসঙ্গে জানিয়েছেন ব্লগ গঠনের পর নতুন ভবন তৈরি করে পুরোদস্তুর ব্লক হিসেবে কাজ শুরু করতে মাস খানেক সময় লাগতে পারে। বিভিন্ন পদে কর্মী নিয়োগ সংক্রান্ত একাধিক প্রক্রিয়ায় রয়েছে তবে যত দ্রুত সম্ভব সে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে পুরোদস্তুর পেডং ব্লক হিসেবে কাজ শুরু করবে। এতে নিশ্চিতভাবেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং প্রশাসনিক কাজকর্ম দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.