নাইট কারফিউ ভেঙে গ্রেপ্তার ৪৮ - The News Lion

নাইট কারফিউ ভেঙে গ্রেপ্তার ৪৮

 


দি নিউজ লায়নঃ   নাইট কারফিউ না মেনে রাত পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়ানো ও আড্ডা মারার জন্য শনিবার গভীর রাতে পুলিশ মেদিনীপুর ও খড়্গপুর শহর থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। মেদিনীপুরের রাজাবাজার , কলেজ মোড় , বটতলা , স্কুল বাজার এলাকায় এবং খড়্গপুরের মালঞ্চ , গোলবাজার এলাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। করোনা  পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাত্রি নটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত নাইট কার্ফু জারি করা হয়েছে। জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ গভীর রাত পর্যন্ত রাস্তায় হাঁটছে এবং ঘুরে বেড়াচ্ছে। তাই পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে মেদিনীপুর  ও খড়গপুর শহর থেকে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.