সরকারি প্রতিবন্ধী ও সংখ্যালঘু স্কলারশিপের টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক - The News Lion

সরকারি প্রতিবন্ধী ও সংখ্যালঘু স্কলারশিপের টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার এক

 


দি নিউজ লায়ন;   বছরের পর বছর ধরে লাগাতার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ওয়েবসাইটে হানা দিয়ে সরকারি প্রতিবন্ধী ও সংখ্যালঘু স্কলারশিপের টাকা জালিয়াতির পর্দাফাঁস। পুলিশের জালে গ্রেফতার করনদিঘির মুল অভিযুক্ত। শনিবার রাতে মাহাতাবুদ্দিন নামে ওই চক্রের পান্ডাকে গ্রেফতার করে করনদিঘি থানার পুলিশ। 


উত্তর দিনাজপুরের করনদিঘির রাঘবপুর, সাবধান সহ ওই ব্লকের বিভিন্ন গ্রামের একাধিক বাসিন্দাদের দাবী, তারা কেউ স্কুল বা কলেজে পড়েন না। তবুও তাদের নাম রয়েছে সরকারি ওয়েবসাইটে। বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া দেখিয়ে সরকারি স্কলারশিপের টাকা নয়ছয় করে চলেছে বলে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন বাসিন্দারা। 


এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতে মাহাতাবুদ্দিন নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে করনদিঘি থানার পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর মোবাইল সিমকার্ড, হার্ডডিস্ক, ল্যপটপ উদ্ধার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১২০-বি, ৪২০, ৪০৬ ধারায় অপরাধমুলক ষঢ়যন্ত্র ও আর্থিক তছরুপ সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতকে রবিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে ১০ দিনের পুলিশি হেফাজত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.