সাঁকরাইলে মোদি-অমিত শাহর কুশপুত্তলিকা দাহ - The News Lion

সাঁকরাইলে মোদি-অমিত শাহর কুশপুত্তলিকা দাহ

 


দি নিউজ লায়নঃ  পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাঁকরাইল ব্লকের রোহিনী তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।


ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলাকান্ত  রাউৎ,যুব তৃণমূলের ব্লক সভাপতি পিন্টু মাহাতো ও তৃণমূল কংগ্রেসের নেতা অনুপ মাহাতো সহ আরো অনেকে।


 প্রথমে রোহিনী বাজারে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস ।এরপর শুরু হয় রোহিনী বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি  অনুষ্ঠিত হয়।ওই কর্মসূচি শুরুর আগেই নরেন্দ্র মোদির ও অমিত শাহ র কুশপুত্তলিকা দাহ করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারন মানুষদের।


 যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে জিনিসপত্রের দাম বাড়ছে। অথচ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ শামিল হয়েছেন বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.