অবৈধ বালি পাচার রুখতে নাকা চেকিং, গ্রেফতার ২৩
দি নিউজ লায়ন; অবৈধ বালি পাচার রুখতে পশ্চিম মেদিনীপুর জেলার ৫ টি এলাকায় নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান , কয়েকটি এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। ওই সব এলাকায় সিসি ক্যামেরার মাধমে নজর দারি চালানো হচ্ছে। শনিবার গভীর রাত পর্যন্ত অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে।
আটক করা হয়েছে বালি তোলার জন্ত্র , দুটি জেসিবি মেশিন , বালি বোঝাই ৩৪ টি গাড়ি । এছাড়াও গড়বেতা সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালি মজুত করার জন্য ২৬ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন নদী গর্ভ থেকে বেআইনিভাবে বালি তোলা বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়ার নির্দেশের পরেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে ।
তাই শনিবার রাত থেকেই বেআইনি বালি খাদান এর বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ । যার ফলে বেশীরভাগ অবৈধ বালি খাদান গুলি তে রবিবার সকাল থেকে বেআইনিভাবে যারা বালি নদী থেকে তুলে বিক্রি করতো সেই বালি মাফিয়াদের দেখতে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা বলেন এই অভিযান যদি নিয়মিত চলে তাহলে অবৈধভাবে নদী থেকে বালি তোলা বন্ধ হবে।তা না হলে ফের আবার বালি তোলার কাজ চালু হয়ে যাবে। তাই পুলিশ প্রশাসনের কাছে ওই এলাকা গুলির বাসিন্দাদের অভিযোগ নিয়মিত পুলিশি অভিযান চালানো হোক বেআইনি বালি খাদান গুলির বিরুদ্ধে।

Post a Comment