চোর সন্দেহে বিদ্যুৎ এর খুঁটিতে বেঁধে গণ ধোলাই ৩ যুবককে
দি নিউজ লায়ন; চোর সন্দেহে মেদিনীপুর শহরের গির্জাপাড়া এলাকায় রবিবার সকালে ৩ যুবককে বিদ্যুৎএর খুঁটিতে বেঁধে মারধর করেন স্থানীয় মানুষ। এই এলাকায় শনিবার রাতে দুটি বাড়িতে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা চুরি হয়। এদিন ভোরে ৩ যুবককে চোর সন্দেহ করে বেঁধে রেখে মারধর করা হয়।
খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। সেইসঙ্গে কোতোয়ালী থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। যেভাবে তিনজন যুবককে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটিতে বেঁধে স্থানীয় কয়েকজন গণধোলাই দেয় তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা জানান ।এর আগেও চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো কিনারা করতে পারেনি বলে স্থানীয় বাসিন্দারা জানান। যার ফলে প্রতিনিয়ত চুরির ঘটনায় যেমন এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, তেমনি ওই ঘটনার ফলে রবিবার গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।

Post a Comment