খুব শীঘ্রই চালু হবে ক্যানিং মডার্ন বাস টার্মিনাস - The News Lion

খুব শীঘ্রই চালু হবে ক্যানিং মডার্ন বাস টার্মিনাস

 


দি নিউজ লায়ন; সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং৷আর এই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মডার্ন বাস টার্মিনাস টি গত ৮ ফেব্রুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু এরপর রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়।আর নির্বাচনের পর করোনা ভাইরাসের অতিমহামারি দ্বিতীয় ঢেউ লকডাউন,সরকারি বিধি নিষেধের কারণে স্তব হয়ে যায় ক্যানিং মডার্ন বাস টার্মিনাস টি।প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দফতরের অধীনে এই কাজ শুরু হয় ২০১৮ সালে।


দ্রুততার সাথে কাজ সম্পূর্ণ হলেও কিছুটা কাজ বাকী থেকে যায় এই ক্যানিং মডার্ন বাস টার্মিনাসের।ফলে সেই কাজ শুরু হবে খুব শীঘ্রই এবং ৩ মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে চালু হয়ে যাবে রাজ্যের বৃহত্তম ক্যানিং মডার্ন বাস টার্মিনাস টি।দিনের পর দিন সুন্দরবনের ক্যানিং মহকুমা লোক সংখ্যা বাড়ছে।বর্তমানে এই মহকুমা প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস।এছাড়া দেশ বিদেশের পযটকরদের সারা বছর ধরে আনাগোনা।এমনকি সুন্দরবন জুড়ে বেড়েছে যানবাহনের সংখ্যাও।ফলে প্রায় সময় ক্যানিং বাসস্ট্যান্ডে যানজটে জেরবার সাধারণ মানুষজন।


স্থানীয় মানুষজন থেকে শুরু করে গাড়ি চালকের আবেদনে তাড়াতাড়ি চালু হোক ক্যানিং মডার্ন বাস টার্মিনাস টি।আর এই টার্মিনাস চালু হলে উপকৃত হবে কয়েক লক্ষ মানুষ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।এমনকি তৈরি নতুন কর্ম সংস্থান এই টার্মিনাস কে কেন্দ্র করে।এ বিষয়ে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস বলেন খুব শীঘ্রই ক্যানিং মডার্ন বাস টার্মিনাস টি চালু হবে।ইতিমধ্যে রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল এই বাস টার্মিনাস টি পরিদর্শন করে গিয়েছে।বাস টার্মিনাসের কিছু কাজ বাকী আছে।আর বাকী কাজ টা কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।এই বাস টার্মিনাস টি চালু হলে একদিকে যেমন সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।অপরদিকে এলাকায় তৈরি হবে কর্ম সংস্থান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.