রথতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই ডাকাত
দি নিউজ লায়ন; ডাকাতির ছক বানচাল করল হাবরা থানার পুলিশ। সোমবার গভীর রাতে হাবরার জয়গাছি রথতলা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতরা হল কৃষ্ণ সাহা এবং বিষ্ণু দাস।ধৃতদের কাছ থেকে একটি পাইপগান,এক রাউন্ড গুলি এবং একটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যেই জয়গাছির রথতলায় জড়ো হয়েছিলে বলেই জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছে।
হাবরা থানার পুলিশ গোপন সুত্রে জানতে পারে সোমবার গভীর রাতে জয়গাছির রথতলায় ১০ জন ডাকাত জড়ো হয়েছে ডাকাতির জন্য।পুলিশ দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাতের দলটি।তাদের পিছু ধাওয়া করে দুই ডাকাতকে ধরতে পাতলেও বাকিরা পালিয়ে যায়। ধৃত কৃষ্ণ সাহার বাড়ি বনবনিয়ার শ্মশান মোড়ে।আর বছর বিষ্ণু দাসের বাড়িও বনবনিয়ার গাঙ্গুলি মোড় এলাকায়।ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি,একটি পাইপগান সহ তলোয়ার উদ্ধার করেছে পুলিশ।ধৃত দুজনকে জেরা করে ডাকাত দলের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে হাবরা থানার পুলিশ।

Post a Comment