বালিতে আজও পুরোপুরি বন্ধ বেসরকারি বাস, মিনি বাস চলাচল - The News Lion

বালিতে আজও পুরোপুরি বন্ধ বেসরকারি বাস, মিনি বাস চলাচল

 


দি নিউজ লায়নঃ বাস চালুর দ্বিতীয় দিনেও বালিখাল থেকে ধর্মতলা ৫৪ নম্বর রুটের বেসরকারি বাস এবং বালিখাল থেকে খিদিরপুর মিনি বাস চলাচল শুক্রবার দ্বিতীয় দিনেও পুরোপুরি বন্ধ রয়েছে। হাওড়া যেতে এখানে অফিস যাত্রীদের ভরসা করতে হচ্ছে অটো ও টোটোর উপর। সেখানে গুনতে হচ্ছে বেশি ভাড়া, এমনই অভিযোগ যাত্রীদের। বাস চালক ও কন্ডাক্টরদের দাবি যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে বাসের ভাড়া না বাড়ালে বাসের মালিক বাস চালাতে দিচ্ছেনা। 


দু'মাস ধরে বসে খুব কষ্টের মধ্যেই সংসার চলছে ড্রাইভার কন্ডাক্টরদের। সমস্যা সমাধানের আশায় তারা রোজই বাসের সামনে বসে অপেক্ষা করছেন। এদিকে বেসরকারি বাস মিনি বাস না চলার সুযোগ নিয়ে টোটো, অটো 'অতিরিক্ত' ভাড়া নিয়ে যাত্রীদের হাওড়া পৌঁছে দিচ্ছে। বাস চালকদের আরও অভিযোগ, অত্যাধিক টোটো জিটি রোডে চলায় তাদের যাত্রী পেতে সমস্যার মুখে পড়তে হয়। বাস চালক বিজয় সিং জানান, ভাড়া বাড়ানো হলে তবেই গাড়ি চালাবেন।  পেট্রোপণ্যের এতো দাম। কি করে চালাবেন। তাঁরা না খেয়ে দু'মাস পড়ে আছেন। সরকার  ভাড়া বাড়াচ্ছে না। বাড়তি ভাড়া কেউ দেবে না। বাড়ালে ঝামেলা করবে, মারধর করবে। পুলিশ মামলা ঠুকে দেবে। এইজন্য আমরা বাস নিয়ে বেরোচ্ছি না। আমরা চাইছি গাড়ি চলুক যাতে আমরা খেতে পাই। মালিক বলেছে ভাড়া না বাড়ালে কি খাব। 


আর এক বাস ড্রাইভার রাম প্রসাদ রায় জানিয়েছেন, ভাড়া বাড়াচ্ছে না। তেলের দাম অনেক বেড়ে গেছে। কিন্তু ভাড়া না বাড়ানোর জন্য মালিক গাড়ি চালাতে পারছে। সরকার ভাড়া বাড়াচ্ছে না। তারা দু'মাস বসে আছেন। মালিকরা গাড়ি চালাতে চাইছেন না। গাড়ি চালালে পুলিশ কেস দেয়। অনেক টাকার কেস হয়ে যায়। আমরা গাড়ি চালালে টাকা পাই। গাড়ি না চলায় আমরা বসে আছি। ধারদেনা করে চলছে। আমাদের আবেদন ভাড়া বাড়ুক। এতে মালিকও বাঁচবে আমরা বাঁচবো। সঞ্জয় ভদ্র নামে এক বাস যাত্রী জানিয়েছেন, বাসের জন্য এসেছিলেন কিন্তু বাস পাননি।


 অটো চালকরা ৬০ থেকে ৭০ টাকা ভাড়া চাইছে। হাওড়া পর্যন্ত সরকার গাড়ি চালানোর কথা বললেও গাড়ি চলছে না। উল্টে ভাড়া বাড়ানোর কথা বলে এরা গাড়ি চালাচ্ছে না। তিনি হাওড়ায় যাবেন প্রায় আধঘন্টা দাঁড়িয়ে থেকে কোনও বাস পাননি। জিৎ নামে অপর এক যাত্রী জানান, তিনি কোন্নগর থেকে বালিতে এসেছেন তার কর্মক্ষেত্র ডালহৌসিতে যাওয়ার জন্য। এখান থেকে ৫৪ নম্বর, বালিখাল সব রুটের বাস বন্ধ। তিনি বেশ কয়েক ঘণ্টা দাঁড়িয়ে আছেন। অবস্থা অত্যন্ত শোচনীয়। সাধারণ মানুষের কাছে খুব খারাপ বিষয়। টোটো বালি থেকে হাওড়া পর্যন্ত ভাড়া নিচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। সরকার যা ঘোষণা করেছে তার সাথে বাস্তবের কোনও মিল নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.