মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিং রুম বাইনানে
দি নিউজ লায়নঃ পঞ্চদশ অর্থ তহবিল প্রকল্পে মহিলাদের জন্য প্রশাসনিক ভবনে বিশেষ ব্রেস্ট ফিডিং রুম (স্তনদান কামরা) করার উদ্যেগের পাশাপাশি মহিলাদের জন্য এলাকায় এলাকায় স্নানাগার এর উপর জোর দেওয়া হয়েছ। সেই অনুযায়ী বাগনান ১ ব্লকের বাইনান গ্রাম পঞ্চায়েতে তৈরি করা হলো ব্রেস্ট ফিডিং রুম। বাইনান গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর ১০০ বর্গফুট এই রুমটি তৈরী করতে ব্যায় হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। রুমটিতে ১০ জনের বসার ব্যবস্থা থাকছে। এছাড়াও যাতে মহিলারা একটু সচ্ছন্দ্যে শিশুদের স্তন পান করাতে পারেন সেই কারণে একটি শয্যার ও ব্যবস্থা থাকছে। এর পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য খেলার সরঞ্জাম রাখা হয়েছে। রুমটির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি এঁকে দেওয়ালকে সুসজ্জিত করা হয়েছে।
এই প্রসঙ্গে বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা জানান পঞ্চদশ অর্থ তহবিল প্রকল্পে ব্রেস্ট ফিডিং রুম করতে বলা হয়েছে। যাতে পঞ্চায়েতে কোনো কাজে এসে মহিলারা তাদের শিশুদের নির্বিঘ্নে স্তন পান করাতে পারেন সেজন্য আলাদা ব্যবস্থা করতে বলা হয়েছিল। সেইমত রুমটি তৈরী করা হয়েছে।য়
প্রসঙ্গত কয়েক বছর আগে বিদেশের এক পার্লামেন্টে এক মহিলা সাংসদ প্রকাশ্যে তার সন্তানকে স্তন পান করান। সেই ছবিও প্রকাশ্যে আসার পরে প্রশাসনিক ভবনগুলিতে মহিলাদের জন্য আলাদা ব্রেস্ট ফিডিং রুম তৈরি করার দাবি জোরালো হয়। সেই নিরিখেই মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সরকার পঞ্চায়েতগুলোতে আলাদা ব্রেস্ট ফিডিং রুম তৈরি করার ওপর জোর দিয়েছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।

Post a Comment