গণপরিবহন চালু হওয়ার দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত হাওড়ায় - The News Lion

গণপরিবহন চালু হওয়ার দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত হাওড়ায়

 


দি নিউজ লায়নঃ   গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে বেসরকারি বাস, মিনি বাস ছিল কার্যতই হাতেগোনা। যে কয়েকটি বাস চলেছে তাতে অফিস টাইমে যাত্রীদের বাদুড়ঝোলা ভীড় চোখে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষা করেও এদিন বাস পাননি অনেক যাত্রী। সরকারি বাসেও অত্যধিক ভীড় ছিল। 


উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় মিলেছিল। কিন্তু প্রথম দিনেও বেসরকারি বাস, মিনিবাস রাস্তায় সেভাবে নামেনি। এর জেরে সকাল থেকে হাওড়াতে চরম ভোগান্তির শিকার হন আমজনতা।জ্বালানির টানা দাম বৃদ্ধির জেরে সমস্যাকেই এরজন্য দায়ী করেছেন বেসরকারি বাস, মিনিবাসের মালিকরা। ফলে জ্বালানির দাম বৃদ্ধির জেরে লকডাউন শিথিল হলেও সেই সংখ্যায় বাস রাস্তায় নামতে দেখা যায়নি। 


ফলে কাজে বের হওয়া মানুষদের বাস পেতে নাজেহাল হতে হয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি বাস চালানোর কথা বলা হলেও, বেসরকারি বাস মিনিবাস পথে কম নামায় সরকারি বাসগুলোতে যথেষ্ট ভীড় লক্ষ্য করা যায়। প্রচুর যাত্রী ফেরি পারাপার করেও অফিসের উদ্দেশ্যে রওনা হন। বাস যাত্রী বিশ্বজিৎ সাউ জানান, বাস ঠিকমতো চলছে না। যে বাস চলছে তাতে প্রচন্ড ভিড় হচ্ছে। অনেকক্ষেত্রে ভিড়ের ধাক্কায় দুর্ঘটনাও ঘটছে। বাসের জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। মানুষ ঠিকমতো যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। মানুষকে বাধ্য হয়ে ভিড় বাসে যেতে হচ্ছে। বাস চালু হয়ে গিয়েছে। অফিসে যেতেই হবে।


আর এক যাত্রী মধুমিতা বোস জানান, ১৫ মিনিট দাঁড়িয়ে আছেন। কোনও গাড়ি পাচ্ছেন না। যে গাড়ি বেরিয়েছে প্রচণ্ড ভিড়। কিছু করার নেই। বিকল্প কোনও ব্যবস্থা নেই। এক্সাইড মোড়ে যাবেন। যাত্রীরা প্রচন্ড হ্যারাসড হচ্ছেন। বাসে প্রচন্ড ভিড়।  বলা হচ্ছে ৫০ শতাংশ  যাত্রী নিয়ে চলবে। কিন্তু সকলেই বাসে উঠে পড়ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.