পামেলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সানি নামের একজনের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ - The News Lion

পামেলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সানি নামের একজনের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ

 


দি নিউজ লায়ন;   বালিতে জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কিশোরীর পরিবার সানি নামের তার এক বন্ধুর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং এর অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের সূত্র ধরেই তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পামেলা যেসব বন্ধুদের নিয়ে ইউটিউবে ভিডিও করত তাদের এবং পামেলার মা ও দিদিকে পুলিশ এই ঘটনায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। সানি নামের একজনের নামেই পামেলার পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। সেই ব্যাপারেও তদন্ত চলছে।


 কে এই সানি তার পরিচয় জানার চেষ্টা চলছে। পামেলার অ্যান্ড্রয়েড ফোনটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেখান থেকেও বিভিন্ন তথ্য জোগাড়ের চেষ্টা করা হচ্ছে। ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। তাতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। এরপর রবিবার রাতে বাড়িতে সকলের চোখের আড়ালে সিলিং ফ্যান থেকে ওড়না দিয়ে ঝুলে আত্মঘাতী হয় পামেলা। বাড়ির লোকজনই তাকে প্রথমে বেলুড় শ্রমজীবী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 


রবিবার রাতেই উদ্ধার হয় ছাত্রীর অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক তদন্তকারিরা খুলতে সমর্থ হলেও আরও কয়েকটি পাসওয়ার্ড খোলা গেলে আরও তথ্য জানা যাবে। সেক্ষেত্রে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেলের বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ফোনের পাসওয়ার্ড খোলার চেষ্টা চলছে। জানা গেছে, লকডাউনে অনলাইন ক্লাস করার জন্য মাস কয়েক আগে মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া হয়েছিল। ইন্টারনেট সংযোগও দেওয়া হয়েছিল। এরপর থেকেই ফেসবুক, টিকটক, ইউটিউব সবেতেই বেশ সড়গড় হয়ে ওঠে পামেলা। রবিবারও সে সল্টলেকে বন্ধুদের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে অভিনয় করেছিল। সোস্যাল মিডিয়ার সূত্রেই তার সঙ্গে ছেলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছিল। তাকে ব্ল্যাকমেল করছিল এক তরুণ। এদের ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.