রণক্ষেত্র কুলটির বরাকর
দি নিউজ লায়ন; চুরির অভিযোগ ধৃতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আসনসোলের কুলটির বরাকর। সূত্রের সোমবার রাতে বরাকর এলাকা থেকে মহম্মদ আরমান নামে এক যুবককে চুরি, ছিনতাইয়ের অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার সকালে থানাতে গিয়ে পরিজনের লোকেরা জানতে পারে, আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে আরমান।
হাসপাতালে গিয়ে পরিজনরা জানতে পারেন ধৃতের মৃত্যু হয়েছে। এরপরই থানাতে এসে বচসা শুরু করে পরিবার। তাদের অভিযোগ মারধর করে পুলিশ তাকে মেরে ফেলেছে। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। থানায় ভাঙচুর শুরু হয়। পুলিসের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকার দোকানপাট বন্ধ করে, রাস্তা অবরোধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে বিশাল পুলিস বাহিনী। নামে ব়্যাফ।

Post a Comment