ভাগিরিথী থেকে ক্ষত বিক্ষত অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার - The News Lion

ভাগিরিথী থেকে ক্ষত বিক্ষত অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার

 


 দি নিউজ লায়ন;   ভাগিরিথী থেকে ক্ষত বিক্ষত অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার বিকেলে বেলডাঙা থানার  সুজাপুর ফেরিঘাট সংলগ্ন ভাগীরথী নদী থেকে এক ক্ষত বিক্ষত অজ্ঞাত পরিচয় মহিলার মৃত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। 


মৃত মহিলার বয়স আনুমানিক ৩৪ বছর বলে জানা যায়।জানা যায়, এদিন নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন আছে।ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.