ঝড়খালি ইকো ট্যুরিজমে পর্যটক শূন্য হোয়ায় চিন্তায় ব্যবসায়ীরা - The News Lion

ঝড়খালি ইকো ট্যুরিজমে পর্যটক শূন্য হোয়ায় চিন্তায় ব্যবসায়ীরা

 


দি নিউজ লায়নঃ   গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডব এবং করোনা ভাইরাসের অতিমহামারি ও লকডাউনের প্রভাবে শুনশান দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি ইকো ট্যুরিজম কেন্দ্র দেখা নেই কোন পর্যটকের।বন্ধ রয়েছে কেনাবেচা।চিন্তায় ব্যবসায়ীরা।সুন্দরবনের এক অন্যতম পর্যটন কেন্দ্র ঝড়খালি ইকোট্যুরিজম। যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যটকের ভিড়ে ঠাসা থাকতো। কিন্তু তা যেন আজ অতীত।


লকডাউন ও ইয়াসের জেরে পর্যটক শূন্য গোটা ঝড়খালি।পর্যটকদের উপর নির্ভর করে চলত সংসার স্থানীয় মানুষজনের।তবে কোন পর্যটক না থাকায় বন্ধ রয়েছে কেনাবেচা। সংসার অচল দোকান মালিকদের।পাশাপাশি ইয়াসের তাণ্ডব ও নদীর জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছে নদীর তীরবর্তী দোকানগুলো। উড়ে গিয়েছে ঘরের চাল। আজও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে সেই সমস্ত দোকানগুলো। অর্থের অভাবে মেরামতি করা সম্ভব হয়নি তাদের। 


কবে আবার স্বাভাবিক হবে জনজীবন। কবে আবার নতুন করে ঝড়খালি তে আসবে পর্যটকরা।সেই আশায় পথ চেয়ে বসে রয়েছে ঝড়খালির ব্যবসায়ী থেকে দোকান মালিকরা।ব্যবসায়ী ভানু মাইতি, গৌড় মন্ডল বলেন এক দিকে করোনা ভাইরাস অতি মহামারী এবং ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবের পর জন শূন্য ঝড়খালি ইকো ট্যুরিজম।এখানে আসছে না পযটকরা।ফলে ব্যবসা বাণিজ্যে মন্দার দেখা দিয়েছে।সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরাচ্ছে।জানি না কি সংসার চালাবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.