ভাগীরথীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে - The News Lion

ভাগীরথীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে

 


দি নিউজ লায়ন;  ভাগীরথীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। কয়েকদিনের প্রবল বর্ষণে প্রচুর পরিমাণে জল বেড়েছে ভাগীরথী তে। জলস্ফীতি ঘটায় জল বেড়েছে নদীতে। তাই পাড় ভাঙছে।শুক্রবার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে জলস্ফীতি নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। জালুইডাঙা এলাকায় একটি শ্মশান রয়েছে। শ্মশানে যাওয়ার জন্য ২৫ লক্ষ টাকা খরচে একটি ঢালাই রাস্তা তৈরি করা হয়েছিল ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।


 এছাড়াও ভাঙ্গন এতটাই সামনের দিকে এগিয়ে আসছে যে এই ঢালাই রাস্তা দিয়ে খুব তাড়াতাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও তিনি আরো অভিযোগ করেছেন যে কিছুটা দূরে রয়েছে কালনা কাটোয়া রেল লাইন। ঢিল ছোড়া দূরত্বে রেললাইন যেকোনো সময় ভাগীরথীর ভাঙ্গনের কবলে পড়তে পারে বলে তিনি রেলের কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েছেন কিন্তু রেল দপ্তর কোন উদ্যোগ এখনো গ্রহণ করেনি তাই আতঙ্কিত যাত্রীরা।


মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের সাথে ট্রেনের যোগাযোগ রয়েছে উত্তরবঙ্গের। এই ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় একাধিক এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে থাকে। রয়েছে ১৭ জোড়া লোকাল ট্রেন। যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে রেলপথ গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাবে।

এছাড়াও আরও অভিযোগ করা হয়েছে যে কাটোয়া মহকুমার বেশকিছু গ্রামীণ নদীর জল স্তর বেড়েছে। ব্রহ্মাণী বাবলা কুনুর প্রভৃতি নদীর জল পাড় ছাপিয়ে বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে।স্কুলের পাশাপাশি বিভিন্ন ফ্লাট সেন্টারে প্রস্তুতি রাখা হচ্ছে শুক্রবার জানা গিয়েছে ভাগীরথীর জলের চাপে কাটোয়া মহকুমার বেশকিছু নিচু এলাকা জলে ভাসছে। ইতিমধ্যে নতুনগ্রাম এলাকাটি কার্যত বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।


কাটোয়া শহরের দেবরাজ ঘাটে বিপদজনক বলে বোর্ড লাগিয়ে দেয়া হয়েছে। শহরের সিনানের ঘাট গুলি জলে ডুবে গিয়েছে সেখানে কাউকে নামতে দেয়া হচ্ছে না ইতিমধ্যে অজয় নদীর জল হু হু করে বাড়ছে। আগামী দিন বন্যার কবলে পড়তে হবে মনে করছেন অনেকেই। জলস্ফীতি ঘটায় বিভিন্ন নদী জলে ফুঁসছে। একদিকে জল বেড়েছে অন্যদিকে ভাঙ্গন অব্যাহত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.