বাজেট অধিবেশনে ভাষণ না দিয়েই বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল - The News Lion

বাজেট অধিবেশনে ভাষণ না দিয়েই বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল

 


দি নিউজ লায়ন;  বিক্ষোভের জেরে বাজেট অধিবেশনে ভাষণ না দিয়েই বিধানসভা থেকে বেরিয়ে গেলেন রাজ্যপাল। এদিন রাজ্যপালের ভাষণ দিয়েই বিধানসভা বাজেট অভিবেশনে শুরু কথা ছিল। কিন্তু নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়ে তিনি সেই ভাষণ পাঠ করতেই পারলেন না। ভাষণ না দিয়েই ফিরে গেলন রাজ্যপাল জগদীপ ধনখড়।


এদিন বাজেট অধিবেশনে রাজ্যপাল ভাষণ দিতে উঠলেই প্রবল হই হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে আসেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যপালের ভাষণে যা রয়েছে তার সত্যি নয়। রাজ্যপাল তাঁর বক্তৃতা শুরু করার চেষ্টা করলেও সবকিছু মিনিট চারেকের মধ্যে মিটে যায়।


বিরোধীদের প্রতিবাদের বিষয় ছিল ভোট পরবর্তী হিংসা। তাদের দাবি, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণে হিংসার কোনও বিষয় নেই।   রাজ্যের বহু মানুষের উপরে ভোটের পর হামলা হয়েছে তার ধারেকাছে যায়নি সরকার। তাই এই ভাষণের কোনও সারবত্তা নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.