কোচবিহারে পেট্রোল ৯৯.৯৯
দি নিউজ লায়নঃ প্রায় 100 ছুঁল পেট্রোল। শুক্রবার কোচবিহারে প্রতিদিন পেট্রোলের দাম ছিল 99.99 টাকা। আগামী দিনে পেট্রোপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা করছেন পেট্রোল পাম্প মালিকরা। কোচবিহার গুঞ্জ বাড়ি পেট্রোল পাম্প মালিক নবনীত জৈন জানাচ্ছেন, পেট্রোলের দাম বৃদ্ধির কারণে বিক্রিতে যথেষ্ট প্রভাব পড়েছে।
যেখানে দৈনিক তেল বিক্রি হতো প্রায় 2000 লিটার সেখানে বিক্রি হচ্ছে 800 থেকে 1200 লিটারের মধ্যে। পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার কারণে বন্ধ হয়ে আছে বেসরকারি বাস পরিবহন। সেক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হচ্ছে। যে মূলধন বিনিয়োগ করা আছে তার তুলনায় খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। সমস্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল ক্রেতা স্নেহাশিস রায় বলেন, কাজে বেরিয়েছি জন্য মোটর বাইক নিয়ে বেরিয়েছি, না হলে হাঁটাপথে কিংবা সাইকেল নিয়ে যাতায়াত করি। পেট্রোলের দাম বাড়াতে সত্যিই ভীষণ চাপ তৈরি হচ্ছে।

Post a Comment