গড়িয়ায় মোদীর কুশপুত্তলিকা দাহ
দি নিউজ লায়নঃ বারুইপুর থেকে শুরু করে ভাঙড়, সোনারপুর, জয়নগর সর্বত্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ জানালো হল। বারুইপুরের চম্পাহাটিতে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের নেতৃত্বে সাউথ গড়িয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভের পর মোদীর কুশপুত্তলিকা দাহ করে। পাশাপাশি বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারুইপুর থানার সামনে এক অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সোনারপুরের জগদিশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল বার হয়। সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম সহ তৃণমূল নেতৃত্ব কামালগাছি মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়। ভাঙড়ে আরাবুল ইসলামের নেতৃত্বে কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। জয়নগর ২ ব্লকের শিক্ষক নেতা সাহাবুদ্দিন খানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বার হয়। কুলতলির বিধায়ক গনেশ মণ্ডল কুলতলি এলাকায় প্রতিবাদ মিছিল করেন।

Post a Comment